ভুমিকা


বর্তমান যুগে ওয়েব অটোমেশনের জন্য একটি বিশ্বস্ত নাম - পিএইচপি । পিএইচপি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার সূচনাই হয়েছিলো ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য । দিনে দিনে পিএইচপির জনপ্রিয়তা বাড়তে বাড়তে ওয়েব আজ তার আধিপত্য অদ্বিতীয় । বিশ্বের প্রায় ৮২% (রেফ: ১) ওয়েবসাইটই কোন না কোনভাবে পিএইচপির উপর নির্ভরশীল । ফেইসবুকের একটা বিরাট অংশ ডেভেলপ করা পিএইচপিতে । তারা পিএইচপির উপর এতটাই নির্ভরশীল যে ফেইসবুক নিজেরাই পিএইচপির উন্নয়নের জন্য নতুন পিএইচপি ইনজিন (HHVM) রিলিজ করে । উইকিপিডিয়াও কিন্তু ডেভেলপ করা পিএইচপিতে । পিএইচপির প্রবল জনপ্রিয়তা আর চাহিদার কথা চিন্তা করে গুগল সম্প্রতি তাদের এ্যাপ ইনজিন প্ল্যাটফর্মে পিএইচপি সাপোর্ট যোগ করে । আসলে যেখানে ওয়েবের ৮২%-ই পিএইচপি ব্যবহার করে সেখানে উদাহরণ খুজঁতে গেলে হাজার হাজার নমুনা পাওয়া যাবে । ওয়েব নির্ভর প্রজেক্টগুলোতে তাই পিএইচপি ডেভেলপারদের চাহিদাও ব্যাপক ।

পিএইচপির আগে সার্ভার সাইড স্ক্রিপ্টিং সম্পর্কে একটু জানুন:

আসলে স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা হচ্ছে কিছু instruction এর সেট যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়। সার্ভার সাইড বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা। যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলিকে কিছু Process করবে যেমন:যেটা দেখানো দরকার (Picture,Content etc) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার (math calculation,file operation etc) তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।

এই বইটি নিয়মীত আপডেট হতে থাকবে। বর্তমান ভার্সনটির পিডিএফ ডাউনলোড করে নিতে নিচের বাটনে ক্লিক করুন

  ডাউনলোড

results matching ""

    No results matching ""