ইনস্টলেশন (Installation)


PHP নিয়ে কাজ করতে হলে আমার কী প্রয়োজন?

PHP নিয়ে কাজ করতে হলে আমার দুটি কাজ করতে পারি

  • এমন একটি ওয়েব হোষ্টিং সার্ভার কিনতে পারি যেখানে PHP এবং MYSQL সাপোর্ট আছে।
  • নিজেদের কম্পিউটারেই ওয়েব সার্ভার setup দিয়ে php এবং mysql ইন্সট্রল করতে পারি।

php ইনস্টলেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে > http://php.net/manual/en/install.php

ওয়েব হোষ্টিং সার্ভার

যদি আপনার কাছে একটি php এবং mysql supported ওয়েব হোষ্টিং থাকে তবে আপনি খুব সহজেই পিএইচপি নিয়ে কাজ করতে পারবেন। .php যুক্ত সকল ফাইল কে আনার সার্ভার conpile করে ব্রাঊজারে প্রেরন করবে।

ব্যাক্তিগত কম্পিউটারে PHP

আমরা আমাদের ব্যক্তিগত কম্পিউটারে সার্ভার সেটাপ দিয়ে কাজ করতে পারি।

এই কাজকে সহজ করার জন্য বেশ কিছু জনপ্রিয় software আছে। যেমন :-

এরকম আরো বেশ কিছু sostware আছে। এখানে আপনি একটি তালিকা দেখতে পারেন > http://alternativeto.net/software/xampp/

আমি ব্যাক্তিগত ভাবে xampp কে পছন্দ করি। আর দশটা স্বাধারন software এর মত আপনি xampp server খুব সহজেই install করতে পারবেন।

Xampp installation

xampp এর অফিশিয়ার ওয়েব সাইট থেকে আপনার কম্পিঊটারের configaration অনুজায়ি xampp server download করে নিন। এবং install প্রক্রিয়া শুরু করুন। সফল ভাবে install করতে পারলে , যেখানে software টি install করেছেন সেখানে htdoc নামে একটি ফোল্ডার পাবেন। এটি হচ্ছে আমাদের সার্ভারের রুট ডাইরেক্টরি।

প্রত্যেকবার কাজ শুরু করার আগে আমাদের কে xampp server এর apache এবং mysql চালু করতে হবে। xampp যেখানে install করেছেন সেখানে xampp-control.exe নামে একটি ফাইল দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে xampp control panel চালু হবে। Apache এবং Mysql কে start দিলেই আমাদের সার্ভার সচল হয়ে যাবে এবং আমারা পিএইচপি নিয়ে কাজ শুরু করতে পারি।

কীভাবে php ফাইল run করাবেন?

পি এইচ পি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পি এইচ পি তে লেখা যেকোন প্রোগ্রাম তথা স্ক্রিপ্ট index.php এর অনুরূপ .php ডট পি এইচ পি এক্সটেনশন দ্বারা save করা হয়। পি এইচ পি তে লেখা স্ক্রিপ্ট সমূহ ব্রাউজারে প্রদর্শণের পূর্বে C:\xampp\htdocs লোকেশনে অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যদি পি এইচ পি স্ক্রিপ্ট বা ফাইলটি index.php হয় তাহলে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করার জন্য index.php ফাইলটিকে htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ব্রাউজারে ফাইলটি প্রদর্শণের জন্য ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আবার যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php

htdoc ফোল্ডারে site নামে একটি ফোল্ডার তৈরি করে সেখানে index.php নামে একটি ফাইল তৈরি করুন এবং নিচের কোড টুকু এই ফাইলে paste করে সেভ করুন।

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>www.bangla-php.com.com</title>
    <style>
        body {
            background: #FFC;
        }
        h2 {
            color: #F03;
        }
        h1 {
            color: #C60;
        }
    </style>
</head>
<body>
    <?php
      echo "<h1>We are learning PHP</h1>"; 
      echo "<br />";
      echo "<h2>Welcome to www.bangla-php.com.</h2>";
    ?>
</body>
</html>

এবার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে এই লিংকে যান http://localhost/site/index.php

যদি সব কিছু ঠিক মত করতে পারেন তবে আপনি ব্রাউজারে এরকম দেখতে পাবেন।

পি এইচ পি কোডিং এর জন্য প্রয়োজনীয় এডিটর এবং কম্পাইলার

ওয়েবে প্রোগ্রামিং এর জন্য পি এইচ পি ব্যবহার করা হয়। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং ইন সি দ্বারা প্রোগ্রামিং এর জন্য কম্পাইলার প্রয়োজন হয়। পি এইচ পি তে প্রোগ্রাম কোডিং করার জন্য তেমন বিশেষ কোন কম্পাইলার এবং এডিটর না হলেও চলে। প্রাথমিক পর্যায়ে পি এইচ পি তে প্রোগ্রাম লেখার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করলেই চলে। এছাড়া প্রোগ্রাম কোডিং এর ক্ষেত্রে দ্রুত, নির্ভুল, এবং বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য এডভান্সড এডিটর হিসেবে Dreamweaver, PHP Designer, Notepad++, PHP coder, Komodo Edit ব্যবহার করা যেতে পারে।

অধিকাংশ প্রোগ্রামাররা sublime text কে পছন্দ করে।

results matching ""

    No results matching ""