ল্যাঙ্গুয়েজ বেসিক


পি এইচ পি (PHP) কে বলা হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) । পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইহা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও অধিক পরিচিত। ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা শক্তিশালি ল্যাঙ্গুয়েজ। ইহা ওপেন সোর্স জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে অধিক জনপ্রিয়। এছাড়া পি এইচপি ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। পি এইচ পি কে এইচ টি এম এল (HTML) এর সাথেও ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস জুমলা সহ বেশ কিছু এডভান্সড ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) পি এইচ পি দ্বারা তৈরি। পি এইচ পি ব্যবহার করে কাস্টম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। এছাড়া ই-কমার্স, ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পি এইচ পি ব্যাপকভাবে ব্যবহুত হচ্ছে।

পি এইচ পি কেন প্রয়োজন?

এইচ টি এম এল (HTML) এবং সি এস এস (CSS) ব্যবহার করে সহজেই সুন্দর ওয়েব সাইটের স্ট্যাটিক ডিজাইন তৈরি করা যায়, কিন্তু এ ধরণের পেজে প্রোগ্রামিং এর সুবিধা পাওয়া যায় না। তাই প্রোগ্রামিং সুবিধা যুক্ত ডাটাবেস নির্ভর ডাইনামিক ওয়েব সাইট তৈরির জন্য পি এইচ পি (PHP) ব্যবহার করা হয়। এইচ টি এম এল (HTML) এবং সি এস এস (CSS) ব্যবহার করে তৈরিকৃত ওয়েব পেজের কোন সিকিউরিটি নেই। HTML কোড সম্পূর্ণরূপে ব্রাউজারে প্রদর্শিত হয়। অন্যদিকে PHP একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হওয়ায় PHP তে লিখিত যে কোন কোড প্রথমে সার্ভার কতৃক কম্পাইল হয়ে ব্রাউজারে প্রদর্শণের পূর্বে HTML এ রূপান্তরিত হয়ে প্রদর্শিত হয়। তাছাড়াও PHP এর সাথে MySql ডাটাবেজ সংযুক্ত করে যে কোন ওয়েব সাইটকে অনেক বেশি ব্যবহার বান্ধব করা সম্ভব হয়।তাই একজন ভাল মানের ওয়েব ডেভলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য PHP শেখার কোন বিকল্প নেই।

পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>www.bangla-php.com.com</title>
    <style>
        body {
            background: #FFC;
        }
        h2 {
            color: #F03;
        }
        h1 {
            color: #C60;
        }
    </style>
</head>
<body>
    <?php
      echo "<h1>We are learning PHP</h1>"; 
      echo "<br />";
      echo "<h2>Welcome to www.bangla-php.com.</h2>";
    ?>
</body>
</html>

ফলাফল:

results matching ""

    No results matching ""