join()
একটি Array এর সবগুলি element কে জুড়ে দিয়ে একটি স্ট্রিং রিটার্ন পাওয়ার জন্য ব্যবহার করা হয়
join()ফাংশন।
ফাংশন প্রোটোটাইপ:
string join( string $separator , array $array );
এই ফাংশনটি Array এর ইলিমেন্ট গুলিকে স্ট্রিং এর একেকটি শব্দ বানিয়ে দেয়।
Seperator এ দেয়া স্ট্রিং এর মাধ্যমে প্রতিটি Array ইলিমেন্ট কে জুড়ে দিয়ে একটি সাধারণ স্ট্রিং তৈরি করে রিটার্ন করে ।
রিটার্ন ভেল্যু :
Array element গুলিকে জুড়ে দিয়ে একটি স্ট্রিং তৈরি করে এবং সেই স্ট্রিং কে রিটার্ন করে
প্যারামিটার সমূহ:
| প্যারামিটার | ডাটা টাইপ | বর্ণনা |
|---|---|---|
| Required $separator | String | এখানে হবে seperator অর্থাৎ array এর প্রতিটি ইলিমেন্ট এর মাঝে যে স্ট্রিংটি বসবে |
| Required $array | Array | যে Array কে স্ট্রিং এর রূপান্তর করতে চান |
উদাহরণ ১ :
$arr = array('Hello','World!','Beautiful','Day!');
echo join(" ",$arr);
ফলাফল:
Hello World! Beautiful Day!
separator এ আমি একটি ফাকা স্পেস দিয়েছি তাই রিটার্নকৃত স্ট্রিং এর শব্দগুলির মাঝে ফাকা স্পেস বসেছে ।
Seperator এ আপনি যে কোন স্ট্রিং বসাতে পারেন ।
উদাহরণ ২:
$arr = array('Hello','World!','Beautiful','Day!');
echo join(" ",$arr)."<br>";
echo join("+",$arr)."<br>";
echo join("-",$arr)."<br>";
echo join("X",$arr);
ফলাফল :
Hello World! Beautiful Day!
Hello+World!+Beautiful+Day!
Hello-World!-Beautiful-Day!
HelloXWorld!XBeautifulXDay!
উদাহরণ ৩:
$array = array('1', '2', '3', '4', '5', '6', '7', '8', '9', '10');
echo join('<br />', $array);
// example from PHP Menual
ফলাফল :
1
2
3
4
5
6
7
8
9
10