count()


একটি array তে মোট কতগুলি উপাদান(element) আছে সেটা গননা করতে এই ফাংশন ব্যবহার করা হয়। নিম্নে এই ফাংশন এর প্যারামিটার গুলির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো।

ফাংশন প্রোটোটাইপ:

/**
 * This function counts total elements of an array belong to
 * @param     [array]    $array_or_countable  [array for counting element](Required)
 * @package   [constant] $mode                [for counting associative element as well](Optional)
 * @return    [int] [return how many element an array have]
 */
int count( mixed $array_or_countable [, int $mode = COUNT_NORMAL ] );

প্যারামিটার সমূহ:

প্যারামিটার ডাটা টাইপ বর্ণনা
Required $array_or_countable String যে array এর উপাদান গুনতে চান
Optional $mode Integer বাই ডিফল্ট COUNT_NORMAL দেয়া থাকে। মাল্টিডাইমেনশনাল অ্যারে count এর জন্য COUNT_RECURSIVE দিতে হবে

উদাহরন ১:

$cars=array("Volvo","BMW","Toyota");
echo count($cars);

ফলাফল:
3

  যাচাই করে দেখুন

উদাহরন ২:

$arrayName = array(
                'element_1',
                'element_2',
                'element_3',
                'element_4',
                'element_5',
                'element_6',
                'element_7',
                'element_8',
                'element_9',
                'element_10',
            );
echo count($arrayName);

ফলাফল:
10

  যাচাই করে দেখুন

উদাহরন ৩:

$food = array('fruits' => array('orange', 'banana', 'apple'),
              'veggie' => array('carrot', 'collard', 'pea'));

// normal count
$normal_count = count($food); // output 2

// recursive count
$recursive_count = count($food, COUNT_RECURSIVE); // output 8


echo $normal_count."<br />";
echo $recursive_count;


// ***(example from php menual)

ফলাফল:
2
8

  যাচাই করে দেখুন

$food array তে মুলত উপাদান(element) আছে দুইটি। আরও খেয়াল করলে দেখতে পাবেন যে আসলে এই array তে দুটি array key সহ মোট ৮ টি উপাদান আছে।

খেয়াল করুন আমি $normal_count ভেরিয়েবল এর count() ফাংশন এ $food array প্রদান করেছি। কিন্তু count() function এর ২য় প্যারামিটারটি ব্যবহার করিনি। তাই প্রথম ক্ষেত্রে 2 রিটার্ন পেয়েছি।

আবার $recursive_count ভেরিয়েবল এর count() function এর ২য় প্যারামিটার এ COUNT_RECURSIVE প্রদান করেছি তাই আমি ৮ রিটার্ন পেয়েছি।

আরও জানতে দেখতে পারেন:

results matching ""

    No results matching ""