operators
অসম্পূর্ণ লেখা। অপেক্ষা করুন ...।।
দৈনন্দিন জীবনে আমাদের কে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ করতে হয়। যেমন যোগ , বিয়োগ , গুন , ভাগ ইত্যাদি।
এসব গানিতিক কাজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের চিহ্ন বা sign ব্যাবহার করে থাকি , যেমন + , - , x ইত্যাদি। এই সকল চিহ্ন বা সাইন কেই টেকনিক্যাল ভাষায় বলা হয় operator ।
যেকোন প্রোগামিং ল্যাংগুয়েজে অপারেটর আছে। সবসময় ব্যবহৃত হয় এরুপ অপারেটরগুলি শেখা খুব গুরত্বপূর্ন।
যেমন:
$x + $y;
এখানে $x, $y এগুলি হচ্ছে অপারেন্ড (Operand) আর প্লাস (+) চিহ্ন হচ্ছে অপারেটর। আরও অনেক অপারেটর আছে যেমন +, -, *, /, !, ++, --, ||, and ইত্যাদি।
অনেক অপারেটর আছে যারা শুধু একটি অপারেন্ড এর উপর কাজ করে যেমন ++ (increment অপরেটর) বা ! (not অপারেটর) ইত্যাদি, এসব অপারেটরকে ইউনারি (Unary) অপারেটর বলে।
অনেক অপারেটর আছে যারা দুটি অপারেন্ড এর উপর কাজ করে যেমন + (Addition বা plus অপরেটর) বা - (Subtraction বা minus অপারেটর) ইত্যাদি, এসব অপারেটরকে বাইনারি (Binary) অপারেটর বলে। বেশির ভাগ অপারেটর বাইনারি অপারেটর।
অনেক অপারেটর আছে যারা তিনটি অপারেন্ড এর উপর কাজ করে যেমন ? :, এসব অপারেটরকে টেনারি (Tenary) অপারেটর বলে। টেনারি অপারেটর একটাই।
Clafication of Operators
PHP তে ৭ ধরনের operator আছে। যথা -
- Arithmetic operators - গানিতিক অপারেটরস
- Assignment operators - আরোপন অপারেটর
- Comparison operators - তুলনা মূলক অপারেটর
- Increment/Decrement operators - বর্ধিত / হ্রাস অপারেটর
- Logical operators - যৌক্তিক অপারেটর
- String operators
- Array operators
PHP Operator's precedence
শুরুতেই আসুন একটি সহজ অঙ্ক করি:
php
30 - 4 * 30 / 5 + 4বলুনতো এটার ফল কেন 10 হবে? কারণ আমরা জানি এখানে সবার আগে ভাগ এবং গুন এর কাজ করতে হবে এরপর যোগ বিয়োগ । এটাই গনিতের নিয়ম, এখানে এই যে আমরা ভাগ এবং গুনকে অগ্রাধিকার দিলাম, এটাই অপারেটর প্রিসিডেন্স । যখন পিএইচপিতে একাধিক এক্সপ্রেশনের মধ্যে আমরা এমন করে অপারেটর ব্যবহার করি তখন কোন কোন অপারেটর অগ্রাধিকার পায় - তাই সঠিক ফলাফল পেতে আমাদেরকে অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
Precedence আরও বিস্তারিত জাতে ,