PHP Increment / Decrement Operators
PHP তে Increment/decrement operator ব্যবহার করা হয় কোন variable এর মান এক (১) বৃদ্ধি বা হ্রাস করার জন্য।
Increment operator(++): কোন variable এর মান এক বৃদ্ধি করে।
Decrement operator(--): কোন variable এর মান এক হ্রাস করে।
এই operator কে আবার দুই রকম। নিচে এর সামগ্রিক তালিকা দেয়া হল।
| অপারেটর | নাম | বর্ননা |
|---|---|---|
| ++$x | pre-increment | $x এর মান এক বৃদ্ধি পায় তারপর $x রিটার্ন হয় |
| $x++ | post-increment | $x এর value আগে return হয় , তারপর এর মান এক বৃদ্ধি পায় |
| --$ | pre-decrement | $x এর value আগে এক কমে তারপর $x return হয় |
| $-- | post-decrement | $x এর value আগে return হয় , তারপর এর মান এক কমে |
উদাহরন ১
$x = 5;
$x++;
echo $x;
ফলাফল:
6
প্রথমে আমি $x variable এ প্রথম 5 assign করেছিলাম। ২য় লাইনে $x variable এ post-increment অর্থাৎ $x++ এর মাধ্যমে $x এর মান এক বৃদ্ধি পেয়েছে।
তাই যখন ৩য় লাইনে $x কে echo করলাম তখন 6 দেখাচ্ছে।
উদাহরন ২
$x = 5;
echo $x++."<br/>";
echo $x;
ফলাফল:
5
6
এই উদাহরনের ২য় লাইনে $x এর পুর্বের value return হয়েছে আবার একই সাথে $x এর মান এক বৃদ্ধি পেয়েছে , যা পরের লাইনে দেখা যাচ্ছে।