Basic systex


.php extension যুক্ত ফাইলের সকল php code সার্ভার execute করে এবং plain HTML হিসেবে ব্রাউজারে প্রেরন করে। আমরা ব্রাউজারের সোর্স কোডে php code দেখতে পাইনা, দেখতে পাই php এর ফলাফল।

Basic systex of PHP

<?php
echo "My first PHP script!";
?>
  • পিএইচপি কোড এর প্রতিটি অংশ <?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
  • প্রতিটি আলাদা instruction(code line) সেমিক্লোন দ্বারা শেষ হবে।

PHP কোড স্বাধারনত HTML code এর মাঝে লেখা হয়।

যেমন:

<!DOCTYPE html>
<html>
<head>
    <title>www.bangla-php.com.com</title>
    <style>
        body {
            background: #FFC;
        }
        h2 {
            color: #F03;
        }
        h1 {
            color: #C60;
        }
    </style>
</head>
<body>
    <?php
      echo "<h1>We are learning PHP</h1>"; 
      echo "<br />";
      echo "<h2>Welcome to www.bangla-php.com.</h2>";
    ?>
</body>
</html>

php তে কিছু প্রিন্ট বা দেখানোর জন্য ব্যবহার করা হয় echo । প্রত্যেকটি লাইনের পর একটি সেমিক্লোন (;) দিতে হয়।

Comments in PHP

কমেন্টস হলো কোড এর সেই অংশ যেটা পিএইচপি ইনজিন ইগনোর করে যায় । কমেন্টস এ কোন ইনস্ট্রাকশন থাকে না। মূলত কোড এ কমেন্ট করা হয় ছোট ছোট নোট আকারে। এই নোটগুলো কোড এর বিভিন্ন বিষয় ব্যখ্যা করে। যেমন একটি ভ্যারিয়েবল কি কাজ করে এটা আমরা ঐ ভ্যারিয়েবল এর পাশে কমেন্ট আকারে লিখে দিতে পারি।

পিএইচপিতে ৩ ধরনের কমেন্টস করা সম্ভব

  • Inline comment
  • Multiple line comment
  • Hash(#) comment

সিঙ্গল লাইন কমেন্ট এর শুরু থেকে লাইনের শেষ পর্যন্ত কমেন্ট হিসেবে বিবেচিত হয় । মাল্টিলাইন কমেন্ট সাধারনত একাধিক লাইন জুড়ে হয় । তবে কমেন্টের শুরু (/*) আর শেষ (*/) এক লাইনেও হওয়া সম্ভব ।

<!DOCTYPE html>
<html>
<body>

<?php
// This is a single-line comment

# This is also a single-line comment

/*
This is a multiple-lines comment block
that spans over multiple
lines
*/

// You can also use comments to leave out parts of a code line
$x = 5 /* + 15 */ + 5;
echo $x;
?>

</body>
</html>

PHP Case Sensitivity

PHP এর সকল built-in keyword (যেমন - if, else, while, echo ইত্যাদি) এবং class , function আর user-defined function সমূহ case sensitive না , অর্থাৎ ছোট বা বড় হাতের অক্ষরের ক্ষেত্রে এখানে কোন সমস্যা নেই।

নিচের উদাহরনে echo কে তিনভাবে লেখা হয়েছে, এই তিন ক্ষেত্রেই একই ফলাফল পাওয়া যাবে।

<!DOCTYPE html>
<html>
<body>

<?php
ECHO "Hello World!<br>";
echo "Hello World!<br>";
EcHo "Hello World!<br>";
?>

</body>
</html>

ফলাফল:
Hello World!
Hello World!
Hello World!

  যাচাই করে দেখুন




PHP variable সমূহ case sensitive

নিচের উদাহরনে $color , $COLOR এবং $coLOR তিনটি আলাদা variable তাই তারা প্রত্যেকেই আলাদা আলাদা value প্রিন্ট করে।

<!DOCTYPE html>
<html>
<body>

<?php
$color = "red";
$COLOR = "green";
$coLOR = "yellow";
echo "My car is " . $color . "<br>";
echo "My house is " . $COLOR . "<br>";
echo "My boat is " . $coLOR . "<br>";
?>

</body>
</html>

ফলাফল:
My car is red
My house is green
My boat is yellow

  যাচাই করে দেখুন

results matching ""

    No results matching ""