substr()

index number ব্যবহার করে কোন স্ট্রিং এর নির্দিষ্ট অংশ বের করে আনার জন্য ব্যবহার করা হয় substr() ফাংশন।

ফাংশন প্রোটোটাইপ:

* substr — Return part of a string
* @param string  $string  [The input string. Must be one character or longer.](Required)
* @param int     $start   [Index number for where to start return](Required)
* @param int     $length  [define $string length]
* @return string [Returns the extracted part of string; or FALSE on failure, or an empty string.]

string substr ( string $string , int $start [, int $length ] );

প্যারামিটার সমুহ:

প্যারামিটার ডাটা টাইপ বর্ণনা
Required $string String প্রধান স্ট্রিং
Required $start int প্রধান স্ট্রিং এর যে index নম্বর এর পর থেকে ফিরে পেত চান
Optional $length int প্রধান স্ট্রিং এর দৈর্ঘ্য

রিটার্ন ভেল্যু:

• $start এ ভেল্যু দেয়া হবে $string ভেরিইয়েবল এর স্ট্রিং এর সেই index position থেকে শুরু করে পরের অংশ রিটার্ন করবে।
• $length এ যে ভেল্যু দেয়া হবে $string এর দৈর্ঘ্য তত বলে বিবেচিত হবে।

নিচের ছবিটি লক্ষ করুন। এটাতে Hello world স্ট্রিং এর প্রতিটি character এর index নম্বর দেখানো হয়েছে।

স্ট্রিং এ character সমূহের index নম্বর

এবার উদাহরন গুলি দেখুন।

উদাহরন ১:

$str = "Hello world";
echo substr($str,3);

ফলাফল:
lo world

যাচাই করে দেখুন

$str ভেরিয়েবল এর স্ট্রিং এর index নম্বর 3 থেকে শুরু করে এর পরের অংশ রিটার্ন হয়েছে।

উদাহরন ২:

$str = "Hello world";
echo substr($str,1);

ফলাফল:
ello world

যাচাই করে দেখুন

$str ভেরিয়েবল এর স্ট্রিং এর index নম্বর 1 থেকে শুরু করে এর পরের অংশ রিটার্ন হয়েছে।

উদাহরন ৩:

$str = "Hello world";
echo substr($str,2,7);

ফলাফল:
llo wor

যাচাই করে দেখুন

Hello world এই স্ট্রিং এ মোট 11 টি অক্ষর(character) আছে। $length7 দেয়ায় স্ট্রিংটির দৈর্ঘ্য হয়ে যাবে 7 এবং এখন স্ট্রিংটি হয়ে যাবে এরকম > Hello wor

আশা করি আপনি বুজেই ফেলেছেন যে এই উদাহরনে Hello wor স্ট্রিং এর index 2 থেকে শুরু করে পরের অংশ রিটার্ন হয়েছে।

উদাহরন ৪:

$str = "Hello world";
echo substr($str,10)."

echo substr($str,1)."

echo substr($str,3)."

echo substr($str,7)."

ফলাফল:
d
ello world
lo world
orld

যাচাই করে দেখুন

Hello world স্ট্রিং এর index নম্বর যথাক্রমে 10 , 1 , 3 , 7 এর পর থেকে রিটার্ন হয়েছে।

$start এবং $length এ nagative ভেল্যু

লক্ষনীয় যে ...

• $start এ যদি nagative ভেল্যু দেয়া হয় তাহলে nagative ভেল্যু যত হবে , প্রদানকৃত স্ট্রিং($string প্যারামিটার) শেষের দিক থেকে তত গুলি অক্ষর(character) রিটার্ন হবে।
• $length এ যত nagative ভেল্যু দিবেন প্রদানকৃত স্ট্রিং($string প্যারামিটার) এর শেষের দিক থেকে ততগুলি অক্ষর বাদ যাবে।

নিচের উদাহরন গুলি মনোযোগ দিয়ে দেখুন।

উদাহরন ৫:

$str = "Hello world";
echo substr($str,-1)."

echo substr($str,-10)."

echo substr($str,-8)."

echo substr($str,-4)."

ফলাফল:
d
ello world
lo world
orld

যাচাই করে দেখুন

Hello world স্ট্রিং এর শেষের দিক থেকে যথাক্রমে 1 , 10 , 8 এবং 4 টি character রিটার্ন হয়েছে।

উদাহরন ৬:

$str = "Hello world";
echo substr($str,0,-3)."

echo substr($str,0,-2)."

echo substr($str,0,-7)."

ফলাফল:
Hello wo
Hello wor
Hell

যাচাই করে দেখুন

Hello world স্ট্রিং এর শেষের দিক থেকে যথাক্রমে 3 , 2 , এবং 7 টি character বাদ গিয়েছে।

results matching ""

No results matching ""