What is loop?
আভিধানিক অর্থে loop শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। লুপ কী জিনিস সেটা বুজার আগে আসুন কিছু programm লেখি।
আমি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত echo/print করতে (প্রতি লাইনে একটি সংখ্যা থাকবে)। তো এই programm টি কীভাবে লিখবেন?
খুব সহজ, নিচের programm টি খেয়াল করুন।
<?php
echo "1 <br/>";
echo "2 <br/>";
echo "3 <br/>";
echo "4 <br/>";
echo "5 <br/>";
echo "6 <br/>";
echo "7 <br/>";
echo "8 <br/>";
echo "9 <br/>";
echo "10 <br/>";
1
2
3
4
5
6
7
8
9
10
চাইলে আপনি এই program টি এক লাইনেই লিখতে পারতেন। যেমন -
<?php
echo "1 <br/> 2 <br/> 3 <br/> 4 <br/> 5 <br/> 6 <br/> 7 <br/> 8 <br/> 9 <br/> 10";
একই ফলাফল পাবেন। যাইহোক এটা কোন সমস্যা না। সমস্যা হচ্ছে যখন আপনি চাইবেন 1 থেকে 1000 বা 100000 পর্যন্ত echo/print করতে চাইবেন তখন কী হবে?
তখন সেই programm টি কীভাবে লিখবেন? আপনি নিশ্চয় 1000 বা 100000 লাইন কোড লিখতে চাইবেন না। তো?
কোন চিন্তা করার দরকার নাই :)
এই ধরনের সমস্যা সমাধান করার জন্য সকল programming language এ Loop বলে একটা জিনিস আছে।
যখনই কোন programm এ আমাদের কে একই জিনিস বার বার লিখতে হয় ঠিক তখনই আমাদের কে ব্যবহার করতে হবে loop
PHP তে তিন ধরনের loop আছে, প্রত্যেকটা লুপ সম্পর্কে আমরা বিস্তারিত study করব।